ঢাকা
logo
প্রকাশিত : August 4, 2025

রাশিয়ায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডলী

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি প্রায় ৫০০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অগ্ন্যুৎপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক শক্তিশালী ভূমিকম্পের প্রভাব থাকতে পারে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরিটি ছাইয়ের একটি স্তম্ভ প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত নির্গত হয়েছে। তবে এই মুহূর্তে জনবসতিপূর্ণ কোনো এলাকায় সরাসরি হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টার মধ্যেই কামচাটকা উপদ্বীপে আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ঘটনা গত সপ্তাহে সংঘটিত ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ধারাবাহিকতা হতে পারে। ওই ভূমিকম্পটি একই অঞ্চলে আঘাত হানে এবং এর প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিতেও সুনামি সতর্কতা জারি হয়। ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে, যার কারণে মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মতে, এতে সর্বোচ্চ ১৮ সেন্টিমিটার (৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। ফলে কামচাটকার উপকূলীয় তিনটি অঞ্চলের বাসিন্দাদের এখনো উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।

এই ভূ-প্রাকৃতিক ঘটনার ধারাবাহিকতা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সূত্র : বিবিসি নিউজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram