ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে মধু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মধু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার বজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে তানজিলাকে গলা কেটে হত্যা করেন মধু মিয়া। ঘটনার পরে দিন নিহতের ভাই জিয়ারুল বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram