ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৯
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর একে একে ১১টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। বেলা ১১টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুনের ভয়াবহতা দেখে আশেপাশর ফায়ার স্টেশন থেকে ইউনিট আনা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও এখনো জানা যায়নি।

মার্কেটে ফায়ার সেফটি নাই উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভবন এর আগে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল ফায়ার সার্ভিস থেকে। অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram