ঢাকা
logo
প্রকাশিত : August 1, 2025

মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থক ও বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় ভুক্তভোগী সাংবাদিক মো: ইমরান হোসেন মামলাটি করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো: শাহে ইমরান হোসেন কোতয়ালী থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন মুরাদনগর ছাত্র-জনতা। সমাবেশের একপর্যায়ে ছাত্র জনতার উপর বিক্ষোভ বিরোধীরা হামলা চালায়। এ সময় সংবাদ কর্মীরা হামলার ফুটেজ সংগ্রহ করতে গেলে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ হামলার ঘটনায় ৭ জন সাংবাদিক আহত হয়। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা, মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেন আসামিরা।

মামলার বাদী মোঃ শাহে ইমরান বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের মারধরের পাশাপাশি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের আটক অভিযান অব্যাহত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram