ঢাকা
logo
প্রকাশিত : August 1, 2025

মতলব উত্তরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ বাহিনীর অভিযান

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর টিমের কর্মকর্তা ও মতলব উত্তর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১১.৩০ ঘটিকা থেকে দুপুর ১২.৪৫ ঘটিকা পর্যন্ত উপজেলাধীর মতলব টোল প্লাজা সংলগ্ন স্থানে সেনাবাহিনী এবং থানা পুলিশের টিম সহযোগে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এ অভিযান করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় ০৯ টি মামলায় সর্বমোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং ১টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram