ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৭
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি ২২ ও ২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা সহকারী (ভূমি) অফিসার ইফতেখার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার তানজিমুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, পরিচালনা কমিটির সভাপতিগণ, কৃতি শিক্ষার্থীরাসহ অভিভাবকগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram