ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2025

ভূমিকম্পের পর রাশিয়ার ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বিশ্বের অন্যতম উচ্চতম ও সক্রিয় এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসছে জ্বলন্ত লাভা।

বুধবার (৩০ জুলাই) প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অগ্ন্যুৎপাত। রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে লাভা বয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির শীর্ষে বিস্ফোরণ ও তীব্র আলোর ঝলকও দেখা গেছে।

ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে, ক্ল্যুচি নামক একটি ছোট শহরের কাছে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৪,৮৩৫ মিটার (১৫,৮৩৩ ফুট)। এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত।

ইতিহাস বলছে, ২০১৩ ও ২০২০ সালে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কয়েক কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ সৃষ্টি করেছিল, যা বিমান চলাচলে ব্যাঘাত ঘটায়। এটি মূলত জমে থাকা লাভা, ছাই ও অন্যান্য উপাদান দিয়ে গঠিত। বিপজ্জনক হলেও রুশ ভূতত্ত্ববিদ ও অভিযাত্রীরা দীর্ঘদিন ধরে এটিকে ঘিরে গবেষণা করে আসছেন। জনবসতি খুব সীমিত হলেও আশপাশের অঞ্চল সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়।

আজকের ভূমিকম্পে কামচাটকা অঞ্চলের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন, তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। সৌভাগ্যক্রমে, সময়মতো সরে যাওয়ায় উপকূলবর্তী লোকজন বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram