ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

৯ মাসেই কোরআনে হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব

মাত্র নয় মাসে হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। গত সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করে। ছোট্ট শিশুর নাম উসমান খন্দকার গালিব। সে কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে। কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী গালিব। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

এ প্রসঙ্গে তার শিক্ষক ও রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন, ‘গালিব খুব অল্প সময়ে হিফজ সম্পন্ন করেছে। এতে আমরা মাদ্রাসার সবাই খুব আনন্দিত।’ তিনি উসমান খন্দকার গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রিয়াদুল কোরআনের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, উসমান খন্দকার গালিব অত্যন্ত মেধাবী ও নম্র-ভদ্র একজন ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, তাকে নিয়ে বাবা-মায়ের মেহনত ও ওস্তাদদের পরিশ্রমের যৌথ ফলাফল এই অল্প সময়ে গালিবের হাফেজ হওয়া। আমরা তার আলোকিত ভবিষ্যৎ কামনা করছি। উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দ্বীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে চায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram