ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

কক্সবাজারে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, রহস্যের ঘনঘটা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কক্সবাজারে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এছাড়া তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা চলছে।

এদিকে মিছবাহ উদ্দিনের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ। তিনি বলেন, সাধারণত কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ ছাদ থেকে পড়ে গেলে চিৎকার বা নড়াচড়ার শব্দ হয়। কিন্তু সিসিটিভিতে তা দেখা যায়নি। বরং একটি ফুটেজে দেখা গেছে, জনৈক ব্যক্তি ভবনের ওপর থেকে উঁকি দিচ্ছেন, যা ঘটনাটিকে রহস্যময় করে তুলেছে।

তিনি আরও জানান, মিছবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল এবং একটি জমি নিয়ে কিছু লোকের সঙ্গে তাঁর ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram