ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১১
logo
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫

পটুয়াখালীর বাউফলে বৃদ্ধের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সুভাষ শীল (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালাইয়া-বগা মহাসড়কের আফসেরের গ্রেজ নামক এলাকার যাত্রী ছাউনি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সুভাষ শীল বাউফল পৌরশহরের কাগুজীপুল এলাকার বাসিন্দা।

নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ শীল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই নিরুদ্দেশ হয়ে যেতেন। মৃত্যুর আগেরদিন মঙ্গলবার স্থানীয়রা সুভাষকে আফসেরের গ্রেজের যাত্রী ছাউনিতে দেখতে পেয়েছিল। বুধবার সকালে স্থানীয়রা তাকে মৃত দেখে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে সুভাষের লাশ উদ্ধার করে থানায় আসে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, লাশের বিষয়ে মৃতের ছেলের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram