ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

হবিগঞ্জে সাতছড়ি বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি: ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ওপর মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সাতছড়ি চা বাগানে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুবিচারের দাবিতে এ অনুষ্ঠান আয়োজন করে সাতছড়ি চা বাগানের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এতে বক্তব্য রাখেন- জীবন নায়েক, অর্চনা রাণী তাতী, গোলাপ তাতী, রবিন মুন্ডা, প্রীতি উড়াং, সুমন তাতী প্রমুখ। সভা ও মানববন্ধন শেষে শ্রমিকরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

শ্রমিকরা জানান, এইচএসএম জিয়াউল আহসান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ার পর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বশীল ভূমিকায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, সাতছড়ি ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, জগদীশপুরসহ দেশের ১৩টি চা-বাগানে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বাগানে তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত পরিবেশ। চুরি প্রতিরোধ হয়েছে। চায়ের গুণগত মানের উন্নতি হচ্ছে। এসবসহ বিভিন্ন কারণে এনটিসির বাগানগুলো সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। বাগানে শান্ত পরিবেশ বিরাজ করছে। ব্যবস্থাপনা থেকে শুরু করে শ্রমিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহিতা ও কাজের গতি বেড়েছে। এই অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে অতীতে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত একটি মহল আবারও সক্রিয় হয়ে উঠেছে। কোম্পানির এমডি, কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের ফলে বাগানের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে এগোচ্ছে। মিথ্যা অপপ্রচারকারীর শাস্তি কামনা করেছেন বাগানের শ্রমিকরা।

এর আগে একই দাবিতে ২৩ জুলাই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান ও ২৪ জুলাই চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বিক্ষোভ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram