ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫

বিরামপুরে নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ বুধবার ভোরে ঘটে গেছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। উপজেলার কলেজ বাজার এলাকায় ভোর আনুমানিক ৫টার দিকে একটি দ্রুতগতির নাইট কোচের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মহিলাটি রাস্তার একপাশে পড়ে ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি নাইট কোচ তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মৃত বৃদ্ধার আনুমানিক বয়স ৭০ বছর। তার গায়ে ছিল হলুদ-লাল রঙের শাড়ি। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশকে খবর দিলে বিরামপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram