ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজি, দখলদারি এবং ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলার তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং জনসাধারণের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তারকারী আচরণে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত কাউকে বিএনপির কোনো পর্যায়ে রাখা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram