ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে ধামরাইকে হারিয়ে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ

কেরানীগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ধামরাই উপজেলাকে।

বিজয়ী দলের হয়ে হিমেল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দি ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

এর আগে কেরানীগঞ্জ উপজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে দুই রাউন্ডের সেমিফাইনালে সাভার উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দোহার উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করেছিল ধামরাই উপজেলা।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ অনেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram