ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫

ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তারা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩ টায় জাফর গাজীর বসত ঘরের মধ্যে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা মিলে তাদের একমাত্র ২২ বছরে ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।

নিহত হাসানের চাচী কহিনুর বেগম জানান, হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলতো। এ নিয়ে সংসারের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। আজ বিকেলেও হাসানের বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়। এরপর হাসানের মা তার হাত চেপে ধরে তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকে।

আমি বারবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু কোনভাবেই তাদের থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটে পড়ে। ঘরের মধ্যেই হাসানের মৃত্যু হলে তার বাবা-মা দুজনে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উত্তেজনা ও বিষাদ নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবা-মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram