ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা সফলতার সাথে শেষ করতে হবে: ইউএনও ফারজানা রহমান

ফারুক হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পেয়েছো, তোমাদের কিন্তু এ সাফল্যই শেষ নয়। সামনে আরো অনেক লম্বা পথ রয়েছে সে পথ কিন্তু সফলতার সাথে পাড়ি দিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা সফলতার সাথে শেষ করতে হবে। মনে রাখবে স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করাও অনেক কঠিন। তাই তোমাদেরও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতেও সফলতা অর্জন করতে হবে।

মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ড. মো. ইকবাল হোসাইন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সোনারগাঁ উপজেলার ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এসময় শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পঁচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram