ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: নাঈমা ইসলাম

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার মান উন্নয়ন হবে। তিনি আরো বলেন, আমরা অনুপ্রাণিত করি যাতে শিক্ষার্থীরা যোগ্যতার মাধ্যমে কিছু অর্জন করতে পারে।

তিনি আজ মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০ টায় পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা শিক্ষা অফিস কোঅর্ডিনেটর লায়লা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার জানান, ২০২২ ও ২০২৩ সালের জন্য মোট ২১ জনকে ক্রেষ্ট, সনদপত্র ও আর্থিক অনুদানের চেক ও পুরস্কৃত করা হয়েছে।

এছাড়া বক্তব্য রাখেন, অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক আলহাজ্ব জসিমউদ্দীন আহাম্মেদ, সেলিম মাস্টার, ওয়াহিদুর রহমান, জসিম উদ্দিন মিয়াজি, আহসান হাবিব, আব্দুল্লাহ আল নাফিজ প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সনদপত্র অনুদানের চেক হাতে তুলে দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram