ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

ঝিনাইদহের শৈলকূপায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি: সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে রফিকুল ইসলাম এর বাড়িতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় আটকৃত ব্যক্তির কাছ থেকে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরীর নানা রকম উপকরণ জব্দ করে।

আটকৃত রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মাকসুদ আলীর ছেলে। যৌথ বাহিনী তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকূপায় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে শৈলকুপা থানায় হস্তান্তর করেছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram