ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পরিবেশ ও স্থানীয় উন্নয়নে ১১ দফা দাবী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, যা বর্তমানে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ নামে পরিচিত। এটি বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার ৮ শত একর এলাকাজুড়ে বিস্তৃত এটি। এই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে এবং এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ১১ দফা দাবী তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে মিরসরাইয়ের সচেতন নাগরিক সমাজ, পরিবেশ সংরক্ষন ও মানবাধিকারকর্মীবৃন্দের ব্যানারে।

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে ‘উন্নয়ন চাই, পরিবেশ বিনষ্ট করে নয়’-এই শ্লোগানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জনস্বার্থে পরিবেশ ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত ১১ দফা দাবী তুলে ধরেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন।

এসময় বিভিন্ন বিষয় তুলে ধরেন এনজিও সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর, শিক্ষা ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মেজর (অব.) মোহাম্মদ রফিক উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মনজু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিরসরাই উপজেলার প্রধান সংগঠক প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, লায়ন মাওলানা মো. ইউসুফ।

১১ দফা দাবীগুলোর মধ্যে অন্যতম পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সুপার ডাইকের পশ্চিমে জেগে উঠা চরে সমগ্র কোস্টাল এরিয়ায় আবার ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি, বর্তমানে অক্ষত ম্যানগ্রোভ ফরেস্ট যেটি শিল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়নি সেটি পরিপূর্ণ সংরক্ষণ এবং মায়া হরিণের আবাসস্থল হিসেবে অঞ্চলটিকে ঘোষণা, নতুন করে আর কোন কৃষি জমি অধিগ্রহণ না করা, মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত জোন ৯ ও জোন ১০ প্রস্তাবিত আবাসনসহ অন্যান্য প্রকল্প বাতিল করে সেখানে কৃষি জমি ও ওয়াটার রিটেনশন এরিয়া হিসেবে ঘোষণা ও সংরক্ষণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রস্তাবিত প্রতিটি রাস্তার দুই পাশে কৃত্রিম খাল খনন এবং তা দ্রুত বাস্তবায়ন, পার্শ্ববর্তী দেশ ভারতকে এককভাবে দেওয়া ৯০০ একরের প্লট বাতিল, প্রতিশ্রুুতি অনুযায়ী মিরসরাইয়ের জনশক্তিকে কর্মসংস্থান উপলক্ষে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিয়োগে ব্যবস্থাকল্পে কর্মসূচী, জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালের পাশাপাশি কৃত্রিম খাল খনন; যা আকস্মিক বন্যা থেকে মিরসরাইবাসীকে মুক্ত করবে, শিল্প কারখানায় চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে মিরসরাইয়ের নাগরিকদেও ২০% কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধ করা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram