ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে ‎আজ সোমবার (২৮শে জুলাই) সকাল ১০ টায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পালন করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার আবাসিক মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ। এছাড়াও মেডিকেল ক্যাম্পে দুর্গাপুর উপজেলা শাখা বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই আয়োজনটি মূলত একটি জনকল্যাণমূলক, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান উভয়েই রয়েছে।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা যেমন: ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এছাড়াও, রোগীরা ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, বিনামূল্যে ঔষধ পান।

‎এছাড়াও, রক্তদান কর্মসূচিতে আগ্রহী যে কেউ স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। রক্তদান একটি মহৎ কাজ এবং এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram