ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা ও কবর জিয়ারত

টাঙ্গাইল প্রতিনিধি: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায়।

প্রথমে সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া আসেন। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে তারা মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানবীর আহমেদের বাড়িতে দিয়ে বাবা ও মাকে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram