ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৫

তিতাসে জামায়াত নেতার বিরুদ্ধে সওজের জায়গা দখলের অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে মাটি ভরাট করছেন জামায়াতে নেতা মুহাম্মদ ছবির হোসেন। তিনি উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি। বিষয়টি নিয়ে এলাকায় ব‍্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের পাশেই সরকারি একটি পুকুর প্রায় ৩০ শতাংশ জায়গা দখলের উদ্দেশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে ভরাটের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে বাতাকান্দি বাজার পর্যন্ত গৌরিপুর-হোমনা সড়কের দুই পাশে একাধিক সরকারি জমি দখল হয়ে গেছে। এসব জমিতে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, সওজের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এসব জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সরকারি জায়গাতে মাটি ভরাটকারী জামায়াতে নেতা ছবির হোসেন মুঠোফোনে জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গার পেছনে আমার ক্রয়কৃত মালিকানা জায়গা রয়েছে, রাস্তার জন্য সামনের জায়গা ভরাট করছি। সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গাতে মাটি ভরাটের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতিপত্র আছে কিনা জিজ্ঞেস করলে, তিনি বলেন উপজেলার জিয়ারকান্দি থেকে বাতাকান্দি বাজার পর্যন্ত সড়ক ও জনপথের যতগুলো জায়গায় এর আগে ভরাট করেছে কারই অনুমতি নাই। যেহেতু আমরা কোনো স্থায়ী স্থাপনা গড়ছি না, তাই সরকার চাইলে ভবিষ্যতে জমি নিয়ে নিতে পারবে।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, বিষয়টি আমি জানার পর পরই ইউনিয়ন ভূমি কর্মকর্তা পাঠিয়ে মাটি ভরাট বন্ধ করেছি এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনিতি চাকমা বলেন, আমাদের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি, ঘটনাস্থলে লোক পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram