

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলি এলাকায় দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকার দশটার দিকে পাংশা- বাগদুলি-মৃগী রোডে কাশেম মহাজনের ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালেকর নাম আবু সাদ ( ৩০)।তিনি পাট্টা ইউনিয়নের আশুরাট গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর চলক শাহেদ মন্ডলকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
