ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৮
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর আনন্দে মেতে উঠেছেন মেক্সিকোর ফুটবলপ্রেমীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পুরো রাজধানী যেন এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়।

স্টেডিয়াম থেকে শুরু করে শহরের রাস্তাঘাট—সবখানেই ছিল সমর্থকদের ভিড়। নাচ, গান, উল্লাস আর জাতীয় দলের জার্সিতে সেজে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের আনন্দ উদযাপন করেন।

তবে বিশ্বকাপের এই উন্মাদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পোষা প্রাণীদের মধ্যেও। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক মা ও তার ছেলেকে রাস্তা দিয়ে হাঁটতে অনুসরণ করছে তাদের পোষা হাঁস।

রাস্তা দিয়ে দুলতে দুলতে হাঁটতে থাকা হাঁসটিকে দেখে স্থানীয় বাসিন্দারা মুগ্ধ হন এবং অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

অন্যদিকে হাঁসটির মালিক মা ও ছেলে ছিলেন একেবারেই স্বাভাবিক, যেন জাতীয় দলকে সমর্থন জানাতে পোষা প্রাণীকে নিয়ে বের হওয়া তাদের নিত্যদিনের ঘটনা।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বিশ্বকাপ মাত্র শুরু হয়েছে, আর পরিবেশ ইতোমধ্যেই দারুণ উৎসবমুখর।’
এমন দৃশ্য কেবল লাতিন আমেরিকার কোনো দেশেই দেখা সম্ভব বলে একজন লিখেছেন।

আরেকজন বলেন, মেক্সিকোর ফুটবল জার্সি পরা হাঁস সম্ভবত আমার নতুন প্রিয় জিনিস। ফুটবলের প্রতি মেক্সিকানদের উন্মাদনা সত্যিই অসাধারণ।

অন্য এক মন্তব্যে বলা হয়, এটা অবিশ্বাস্য! মানুষগুলো কত আনন্দ করছে।

তাদের দেখে ভালো লাগছে। আফসোস, বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোতে হচ্ছে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram