ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন। দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই। কোনো মুরুব্বি নেই। কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই।

একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি। এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের সম্পর্ক।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যে সকল পাতি নেতা এলাকাতে আছেন পালাননি, তারা বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন।

তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায় তারা বলে একটু চুপ করে থাকো। দেখো না নিঃশ্বাস নিতে পারছি না। আমার নিজেরই ছয় ধারের নয় ধার নেই।

রনি বলেন, যারা সাধারণ ভোটার তারা দিক-বিদিক ঘুরে বেড়াচ্ছে।

যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আঁধারে একজনকে কথা দিচ্ছে। দিনে একজনকে কথা দিচ্ছে।

রনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ঠিক কীভাবে কাজ করবে এটা এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথা মত ভোট বর্জন করবেন? অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না, এই শক্তি সমর্থ আসবে? এটা একেবারে বাদ দেওয়া যাচ্ছে না।

এর কারণ হলো আজ থেকে ১৪ মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা সারা বাংলাদেশে হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram