ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে চাপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বাস চালক, সুপারভাইজার ও হেলপাররা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের গাড়িগুলোর চলাচল বন্ধ রয়েছে। এসব কোম্পানির চালক, সুপারভাইজার ও হেলপাররা এই কর্মবিরতি পালন করছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে। তবে হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ও ন্যাশনাল ট্রাভেলস ছাড়া অন্যান্য পরিবহন কোম্পানির শ্রমিকরা নায্য বেতন-ভাতা পাওয়ায় তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের লোকাল বাস, আন্তঃজেলা বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১২৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭৫ এবং হেলপারকে ৫৫০ টাকা দেন বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে।

তারা জানান, এই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বাস মালিকদের সাথে আলোচনায় বসেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সমাধান হয়নি। তাই সকল চালক, সুপাইভাইজার ও হেলপার আজ ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। চালক ও সহকারীরা আরও জানান, রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন।

এদিকে যাত্রীরা জানান, হঠাৎ করে এভাবে বাস বন্ধ করে দেওয়ায় তারা বিপদে পড়েছেন। সঠিক সময় কর্মস্থল বা প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে না পারলে তাদের ক্ষতি হবে। দ্রুত এর সমাধান করে যাত্রী হয়রানি থেকে মুক্তির দাবি করেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram