ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন

মো. শাহ জালাল, বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। এখানে জরুরি অবস্থার রোগীদের তাৎক্ষণিক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও রোগীদের ২৪ ঘন্টার জন্য অবজারবেশনে রাখা হবে।

রবিবার বেলা ১২টায় শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বিভাগটির উদ্বোধন করেন। ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটি বর্তমানে ৪০ শয্যা হলেও পরবর্তীতে ১০০ শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।

পরিচালক মশিউল মুনীর বলেন, এই ওয়ার্ডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে। এখানে অক্সিজেন সরবরাহ, কার্ডিয়াক চিকিৎসা ব্যবস্থা, এসডিইউ সেবাও চালু রয়েছে। তিনি বলেন, ইতোপূর্বে এই বিভাগটি না থাকায় রোগীরা ভর্তি হয়ে নানা বিড়ম্বনায় পড়তো, সেটি এখন থেকে অনেকটাই লাঘব হবে। একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ তার পরীক্ষা-নিরীক্ষা এবং কি চিকিৎসা প্রয়োজন সেটা এখান থেকে নিশ্চিত করা হবে। যাতে করে তার হয়রানিও অনেকটা কম হবে। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নে অনেকটাই পরিবর্তন এসেছে সময় সাপেক্ষে হাসপাতালটি একটি আধুনিক মানের স্বাস্থ্য সেবা দিতে পারবে দক্ষিণাঞ্চলের মানুষকে।

ইমারজেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ডা. নজমুল আহসান, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুজিবুর রহমান তালুকদার, সহকারী পরিচালক ডা. মাহামুদ হাসানসহ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।

ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগটিতে বর্তমানে ৩ শিফটে মোট ১০ জন মেডিকেল অফিসার, ৬ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩৬ জন নার্স ও ১৮ জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram