ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

শরণখোলায় নির্বাচন অফিসের নারী পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচন অফিসের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতদেহটি বুধবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত ১১টার দিকে উত্তর কদমতলা গ্রামে নিহতের ভাড়া বাসা থেকে ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গলায় ওড়না পেচানো ঝুলন্ত নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের পিতা ও ভগ্নিপতি থানায় এসে লাশের পরিচয় সনাক্ত করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ বুধবার সকালে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram