ঢাকা
logo
প্রকাশিত : May 12, 2025

চট্টগ্রামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো রেলওয়ে হাসপাতাল

এস এম আরজু: বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি এখন সর্বসাধারণের জন্যও উন্মুক্ত করা হয়েছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালটি চট্টগ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে শুরু হয় এই যৌথ পরিচালনার কার্যক্রম। এরই অংশ হিসেবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে “রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম” রাখা হয়।

হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে হাসপাতালটি সর্বসাধারণের জন্য চিকিৎসা সেবা শুরু করেছে।

বর্তমানে হাসপাতালটিতে অর্থপেডিক্স, গাইনী ও অবস, মেডিসিন, চর্ম ও যৌন রোগ, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি বিভাগে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে ল্যাবরেটরি ও রেডিওলজির সুবিধা। আউটডোর বিভাগটি ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ইনডোর বিভাগ শীঘ্রই চালু করা হবে।

বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট এলাকার জনগণকে এই উন্নত চিকিৎসাসেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেলওয়ে হাসপাতালগুলোতেও এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram