ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা সহ সর্বস্তরের মানুষ।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, কাঠালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে সকাল ৯.০০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram