ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

বদলগাছীতে ২০০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০০ পিস ট্যাপেন্টডালসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের দুজনকে আটক করে র‍্যাব।

আটকরা হলেন- উত্তর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে জনি হোসেন (১৯) ও একই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে সিফাত মণ্ডল (২৩)।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনি এবং সিফাত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকা হতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনি ও সিফাতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁর বদলগাছী থানায় একটি মামলা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram