ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

ঢাকাসহ কয়েক বিভাগে বৃষ্টি, অন্যত্র তীব্র গরমের পূর্বাভাস

রাজধানীতে আজ মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। আকাশে মেঘও ছিল। তবে কিছুক্ষণ পরই আকাশে রোদের ঝিলিক দেখা যায়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ দিনের বাকি সময়ও রোদেলাই থাকতে পারে।

সকাল কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের তিনটি বিভাগে বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বড় অংশে তীব্র গরম অব্যাহত থাকতে পারে।

রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা বিভাগের পূর্বাংশে বৃষ্টি হতে পারে। পূর্বাংশ হিসেবে নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘‘রাজধানীতে দিনের অন্য সময় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।’’

খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকাই আজ বৃষ্টিহীন থাকতে পারে। এসব অঞ্চলে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহীর বগুড়া ও নওগাঁ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

রাজধানীতে সকালে যে বৃষ্টি হয়েছে তা সামান্য ছিল। আর সিলেটে তিন ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে আবহাওয়ার বৈশিষ্ট্য এমন যে হঠাৎ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে, আবার দ্রুত মেঘ কেটে গিয়ে রোদ উঠছে। ফলে গরমও দ্রুত বেড়ে যাচ্ছে।’’

দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং পশ্চিমা লঘুচাপও সক্রিয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে আবহাওয়ায় এক ধরনের পরিবর্তন চলছে। এর ফলে হঠাৎ বৃষ্টি ও রোদের ওঠানামা দেখা যাচ্ছে। বৃষ্টির পর ভ্যাপসা গরম আবার ফিরে আসছে।

এবার মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের অন্তত এক সপ্তাহ পর প্রবেশ করেছে। ফলে এটি পুরো দেশে বিস্তৃত হতেও সময় লাগছে। আবহাওয়াবিদদের ধারণা, দেশের সব অঞ্চলে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়তে মাসের অর্ধেক সময় পার হয়ে যেতে পারে। এই বায়ুই মূলত দেশের সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram