ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আ.লীগ নেতার জামিন

গ্রেফতারের ৯ মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ তিন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে।

জিআরও হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেছা আফরোজসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা।

অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এছাড়া ২০১৫ সালের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধেও বরিশাল বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram