ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের চার কর্মকর্তা প্রত্যাহার

বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্বে থাকা চার কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা একটি পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত ওই চার কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংসে কর্মরত ওই চার কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মিশনগুলোতে ইতোমধ্যে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram