ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০১
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর প্রকাশনাসমূহের পাঠকপ্রিয়তা যাচাই ও মান উন্নয়নে করণীয়-বিষয়ক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম। রবিবার (৩১শে আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন-কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিএফপির প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ডিএফপির প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপির সংগ্রহে নেই, সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে। উপদেষ্টা ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

গবেষণাপত্রের মোড়ক উন্মোচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram