ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2025

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর: বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২কিলোমিটার দুরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

এই সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহন করেছেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শেষ হয়েছে সীমান্ত সমন্বয় সভা। সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার, চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষণ করেছেন।

বাংলাদেশ ভারত ১৯৭৫ সালে সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের সমাধানে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ খসরু রায়হান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram