ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৪

বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে আটক হওয়া বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এসব তথ্য দেন ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ। এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশের ছেলে মৃদুল দাস (১৯) ও অর্জুন দাসের মেয়ে রিমু দাস (২৫)। তাদের সঙ্গে দুইটি শিশুও ছিল।

বিজিবি জানায়, ওই তরুণ-তরুণী মঙ্গলবার গভীর রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ধর্মঘর সীমান্তের মোহনপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতের অভ্যন্তরে যাওয়ার পর সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবদুর রউফ ও বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমারের নেতৃত্বে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে বিএসএফ আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বলে ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, মাধবপুর থানায় মামলা দায়েরের পর আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের সঙ্গে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অপর শিশু মায়ের সঙ্গে কারাগারে থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram