ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৭
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

নবায়নযোগ সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে ‘একটি সবুজ ও টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রোববার (২৪ মে) সকালে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা মনে হয় আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

এই উদ্যোগ নিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানি এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।

তারেক রহমানের কথায়. লুই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আর সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কিংবা নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে।

দেশ জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙ্গন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। সে কারণে টেকসই জ্বালানের পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বন্ধতা নয় বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।

তিনি বলেন, সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। বাংলাদেশে প্রতিদিন গড়ের প্রতি বর্গ কিলোমিটারে সাড়ে থেকে পাঁচ কিলো ওয়াট ঘণ্টা সৌর বিতরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানি বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।

সৌরবিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ জাতীয় সংসদের হুইপ এবং এমপিরা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram