ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৫
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিৎ না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

এসময় সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর জানান— তিনি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন। যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন হাইকোর্টে যাতে মামলাটি দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram